বোর্ড অফ ইসলামিক এডুকেশন (B.O.I.E.) প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো — সিলসিলায়ে ফুরফুরা শরিফের নীতি ও আদর্শে পরিচালিত খারেজি মাদ্রাসাগুলিকে একটি অভিন্ন ও মানসম্মত কাঠামোর আওতায় আনা, যাতে ইসলামী জ্ঞান, নৈতিকতা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যায়।
আমাদের লক্ষ্য এমন এক প্রজন্ম গড়ে তোলা, যারা ইসলামী আদর্শে দৃঢ় বিশ্বাসী, চারিত্রিকভাবে দৃঢ়, জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ, এবং সমাজ ও দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে। এজন্য আমরা এমন একটি ভারসাম্যপূর্ণ পাঠ্যক্রম প্রণয়ন করেছি, যেখানে কুরআন, হাদীস, আরবি ও ইসলামিক স্টাডিজের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞানসহ আধুনিক বিষয়সমূহ অন্তর্ভুক্ত রয়েছে।
আমরা বিশ্বাস করি— শিক্ষাই মানবতার আলো। যোগ্য শিক্ষক, সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থা, নৈতিক প্রশিক্ষণ এবং Khareji Madrasah Common Admission Test (KMCAT)-এর মাধ্যমে স্বচ্ছ ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে B.O.I.E. একটি মানসম্মত ও ন্যায়ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে— ইসলাম ও মানবতার সেবায়।